Friday, March 6, 2020

করোনাভাইরাস ঃ কেরানীগঞ্জে পদ্মা সেতুর তথ্য সংগ্রহের সময় পরীক্ষা করা হয়

Thursday, March 5, 2020

করোনাভাইরাস: ইউরোপ-আমেরিকায় বাড়ছে আক্রান্ত-মৃত্যু

করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকিতে কারা?

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস কোভিড-১৯ নিয়ে চীনের ‘সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন’ বিস্তারিত গবেষণার ফল প্রকাশ করেছে। গবেষণা বলছে, এই ভাইরাসে শিশু, যুবক ও মধ্যবয়সীদের তুলনায় বয়স্কদের মৃত্যুর হার তুলনামূলক বেশি।
১১ ফেব্রুয়ারি পর্যন্ত চীনে প্রায় ৪৪ হাজারেরও বেশি আক্রান্তের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি।


‘মার্কিন জীবাণু হামলার ফল করোনাভাইরাস’

‘মার্কিন জীবাণু হামলার ফল করোনাভাইরাস’
ছবি: এএফপি
করোনাভাইরাস মহামারী হিসেবে রূপ নেয়ায় যুক্তরাষ্ট্রকেই দোষী বলছেন ইরানের বিপ্লবী গার্ডসের প্রধান হোসেন সালামি। হুশিয়ার করে তিনি বলেন, যারা এই ভাইরাস ছড়িয়েছে, শেষ পর্যন্ত তাদের জন্যই তা হিতে বিপরীত হতে পারে।
বৃহস্পতিবার তিনি জানান, এটা সম্ভব যে আমেরিকার জীবাণু হামলারই ফল এই ভাইরাস। প্রথম তা চীনে ছড়ানো হয়েছে, পরে ইরানে এবং এরপরে বাদবাকি বিশ্বে।- খবর আরটি
কোভিড-১৯ নামের এই ভাইরাসের বিরুদ্ধে ইরান লড়াই চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ওয়াশিংটন যদি এই মহামারীর জন্য দায়ী হয়, তবে একসময় এটি তাদের দিকে ফিরে যাবে। তাদেরও ভুগতে হবে।
তবে এমন অনেক ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হলেও এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি কোনো পক্ষ।
এর আগে ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান জেনারেল গোলাম রেজা জালালি বলেন, দেশে নতুন করোনাভাইরাস নিয়ে গণমাধ্যম যেভাবে ভয় উৎপাদন করছে, তাতে মনে হচ্ছে এটা চীন ও ইরানের বিরুদ্ধে মার্কিন জীবাণু হামলা। বেশ কিছু প্রতিবেদন এমন আভাসই দিচ্ছে যে এটা কোনো বৈরী রাষ্ট্রের কাজ হতে পারে।
যদিও তার এই সন্দেহকে প্রমাণ করতে হলে পরীক্ষাগারের তদন্ত ও ভাইরাসের জেনোম নিয়ে গবেষণা করা দরকার বলে তিনি মনে করেন।
চীনের মূল ভূখণ্ডের বাইরে এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ইরান। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে করে ইসলামি প্রজাতন্ত্রটিতে সর্বমোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।

Jugantor

করোনা থেকে বাঁচতে ইউনিসেফের ৫ নির্দেশনা

করোনাভাইরাস, ছবি সংগৃহীত
করোনাভাইরাস, ছবি সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ভাইরাসটির কারণে এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৮২ জন। এর মধ্যে চীনে মোট মৃত্যুর সংখ্যা তিন হাজার পেরিয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৩১ জনের। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৪০৯ জনে। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।
বিবিসি বলছে, চীনের চেয়ে এখন চীনের বাইরে এ ভাইরাস ছড়াচ্ছে দ্রুতগতিতে। তবে অধিকাংশ রোগীর ক্ষেত্রে কেবল মৃদু উপসর্গ দেখা যাচ্ছে।
এর মধ্যে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সে দেশে পাঁচ হাজার ৩২৮ জন আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা– ৫০ হাজার ৬৯১ জনেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচার ৫ উপায় জানিয়েছেন ইউনিসেফ। আসুন জেনে নিই করোনাভাইরাস থেকে বাঁচতে ইউনিসেফের ৫ নির্দেশনা-
১. হাঁচি, কাশির সময় টিস্যু পেপার ব্যবহার করুন।
২. সাবান বা অ্যালকোহল যুক্ত হাত ধোয়ার দ্রব্য দিয়ে ভালো করে ঘষে ঘষে হাত ধুয়ে ফেলুন।
৩. চোখ, মুখ, নাকে হাত দেয়া যাবে না।
৪. হাঁচি, কাশি হচ্ছে এমন লোকজন থেকে দূরে থাকতে হবে।
৫. সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Jugantor